ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে গভীর রাতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলা ওই স্কুলছাত্রী মঙ্গলবার রাতে বাড়ির ঘরে একা ঘুমিয়ে পড়ে। বুধবার ভোর রাতের যে কোন এক সময়ে একদল বখাটে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকার করলে বখাটেরা তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে তার অবস্থার অবনিত ঘটলে বেলা সাড়ে ১০টার দিকে তাকে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অব্যাহত অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102