ধানক্ষেত থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বাচ্চু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাচ্চু যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
কোতয়ালী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে শহরতলীর খোলাডাঙা সার গোডাউনের পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে বাচ্চুর মরদেহ উদ্ধার করা হয়।তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান মনিরুজ্জামান।
নিহতের পিতা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হবার পর সে আর বাড়িতে ফেরেনি বাচ্চু। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।