ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাথায় আঘাত করে শিশুকে হত্যা, ৪০ দিন পর মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধারের ৪০ দিন পর হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে মঙ্গলবার রাতে এসআই আরিফ পাঠান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, নবজাতক শিশুটির মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ বিষয়িটির সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সদর উপজেলার ফতুল্লা থানার তক্কার মাঠ পেয়ারা বাগান এলাকা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ছেলে নবজাতক শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। এরপর মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার ময়নাতদন্ত রিপোর্ট এসেছে। এতে উল্লেখ করা হয়, নবজাতকের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট পর্যালোচনা করে মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটির বাবা মায়ের সন্ধান করা হচ্ছে। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102