ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেললাইনে তৃতীয় লিঙ্গের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত
কুমিল্লা

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির নাম মুন্নি (৩৫)। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে মুন্নি নামে তৃতীয় লিঙ্গের এই ব্যক্তিকে হত্যার পর ঘাতকরা রেললাইনের পাশে মরদেহ রেখে গেছেন। মরদেহের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, মুড়াপাড়া এলাকায় রেললাইনের পাশে মরদেহ দেখে স্থানীয়রা খবরকে খবর দেয়। কুমিল্লা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক আরো জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ফেলে মুন্নি নামে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102