ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি মমরেশপুর এলাকায় ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ৮টায় পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের এম এম এ বিক্সের মাটি বহনকারী মাহেন্দ্র ট্রাক্টর ড্রাইভারের অসাবধানতা বশত গাড়ী চালানোর সময় চাকায় পিষ্ট হয়ে মারা যায় শিশুটি। নিহত শিশুটি হলেন একই ইউনিয়নের বড়দাখন্ড গ্রামের কফিল উদ্দিনের ছেলে আলাউদ্দিন শিশুটি স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী জানায়, তার চাচাতো ভাই ট্রাক্টর ড্রাইভার রবিউল ইসলাম(১৯) এর গাড়ীতে শ্রমিক হিসাবে কাজ করতো সে। ঘটনার সময় ড্রাইভার অন্যদিকে দেখে গাড়ী চালালে শিশুটি হঠাৎ পড়ে গেলেও ড্রাইভার সেদিকে নজর না দিয়ে গাড়ী চালাতেই থাকলে। গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইটভাটার রাস্তায় এটি ঘটেছে। বিষয়টি সমাধান হয়ে গেছে। থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির অভিভাবকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102