ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গর্ভপাতের ওষুধ খেয়ে প্রাণ গেল গৃহবধূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গর্ভনিরোধক এমএম কিট ট্যাবলেট খেয়ে ৬ সন্তানের জননী সাহেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ মার্চ) রাত ৯টায় দিকে এ ঘটনা ঘটে।

মৃত সোহেদা সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী। তিনি ৬ ছেলেমেয়ের জননী।

নিহতের স্বামীসহ স্বজনরা জানান, কাউকে কিছু না জানিয়েই এলাকার গ্রাম্য নারী চিকিৎসকের কাছ থেকে ভ্রূণ নষ্ট করার জন্য গর্ভনিরোধ ওষুধ এনে খেয়েছিলেন সোহেদা। পরেই পেটে প্রবল ব্যথা শুরু হয় তার। একপর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে মঙ্গলবার ( ৯ মার্চ) রাত ৯টায় দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ সোহেদাকে মৃত ঘোষণা করেন।

তার স্বামী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মঙ্গলাবার পাশের বাড়ির এক নারীর কাছে থেকে তার পরামর্শে জিসকা ফার্মাসিউটিক্যালসের এমএম কিট ট্যাবলেট এনে খায় তার স্ত্রী সোহেদা। খাওয়ার পর থেকে সোহেদার প্রচুর রক্তক্ষরণ হয়। বিকেলে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোহেদা মারা যায়।

মৃত্যুর কারণ সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গৃহবধূ মারা গেছেন। এসব গর্ভপাতের ওষুধের জন্য এখন আর গাইনি ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন মনে করেন না রোগীরা। যার কারণে সহজেই ফার্মেসির দোকানদারের কাছে গর্ভপাতের ওষুধ চাইলে তারা এটা দিয়ে দিচ্ছে। গর্ভপাত করতে গিয়ে অকালে ঝরে যাচ্ছে প্রসূতি মায়ের জীবন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ওষুধ খেয়ে কেউ মারা গেছেন বলে জানা নেই। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102