ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মনোনয়নপত্র জমা দিলেন মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

হলদিয়া নির্বাচনী দফতরে তৃণমূলের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার (১০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এর আগে তিনি নন্দীগ্রামের দু নম্বর ব্লকে তার অস্থায়ী বাসা থেকে বের হয়ে একটি শিবমন্দিরে পুজো দেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে হলদিয়া পৌঁছান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় তিনি একটি রোডশোতে হাঁটেন।

এদিকে মমতার প্রতিপক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই আসন থেকে মনোনয়নপত্র জমা দেবেন শুক্রবার (১২ মার্চ)। সেদিন অভিনেতা ও বিজেপিতে সদ্য যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীও তার সাথে থাকবেন বলে জানা গেছে। বুধবার মমতার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শুভেন্দু অধিকারীও বেশ কয়েকটি পথসভা ও পদযাত্রা করেন। সেখানেও মমতাকে একহাত নিয়েছেন তিনি।

নির্বাচন সহিংসতা রুখতে নির্বাচন কমিশন মমতার বাংলায় এবার ৮ দফার ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় ৩০ আসন এবং দ্বিতীয় দফায় ৩০ আসনের ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল নন্দীগ্রাম। সেদিনই মমতা-শুভেন্দুর ভাগ্য নির্ধারণ হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102