ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে আব্বাছ উদ্দীন (২৬) নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আব্বাছ উদ্দীন গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরাল হকের ছেলে।

জানা গেছে, ২০১৮ সালের ২২ অক্টোবর গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্বাছ উদ্দীনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গাংনী থানার তৎকালীন উপ-পরিদর্শক মকবুল হোসেন বাদী হয়ের ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বাদী ও বিবাদী পক্ষের আইনজীবী ও সাক্ষিদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আব্বাছ উদ্দীনের এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের কৌশলী ছিলেন কামরুল হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102