ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিডিও কলে এসে আত্মহত্যা, দুই ছেলে বন্ধুর বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভুল বোঝাবুঝি, দীর্ঘদিনের কলহ, অতঃপর আত্মহত্যা। ঘটনা রাজধানীর শনির আখড়ায়।
স্বর্ণা সরকার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী ভিডিও কলে এসে আত্মহত্যা করে। তবে, ছেলেবন্ধুর প্ররোচনায় মেয়েটি আত্মহত্যা করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ২৬শে ফেব্রুয়ারির এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্বর্ণা সরকার, রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে জয়ন্ত নামের এক ছেলে সঙ্গে। তবে, সেই সম্পর্ক বেশিদিন টিকেনি। ২০১৯ সালে স্বর্ণার বন্ধুত্ব হয় সঞ্জিত নামের আরেক ছেলের সাথে।

স্বর্ণার নতুন সম্পর্কে ক্ষুব্ধ হয়ে জয়ন্ত তাদের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ ছবি দেখে সঞ্জিতের সন্দেহ হয়। ধারণা করেন, স্বর্ণা একই সাথে দুইজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। তারপরই শুরু হয় কলহ।

পরিবারের অভিযোগ, সঞ্জিত বিভিন্নভাবে স্বর্ণাকে ব্ল্যাকমেইল করতে থাকে। দেয় আত্মহত্যার প্ররোচনাও। তাদের দাবি, এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় এই শিক্ষার্থী ।

এই ঘটনায় জয়ন্ত ও সঞ্জীতকে আসামি করে মামলা করেছে স্বর্ণার পরিবার। তবে, কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

কদমতলী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, “তার মা থানায় এসে একটি এজাহাত তোলে। আমরা ওই এজাহারের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু আইনের ৯ এর ক ধারায় একটা মামলা রজু করেছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টেমের জন্য ঢাকা মেডিক্যালে পাঠাই।”

ঘটনা তদন্তে অধিকতর তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102