ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর চোট পেয়েছেন। এছাড়া পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ, বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় চার-পাঁচজন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে রাতেই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

এসএসকেএম হাসপাতালের কর্মকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করা হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার সিটি স্ক্যান করা হবে।

এমআরআই ও অন্যান্য শারীরিক পরীক্ষার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব পরীক্ষার প্রাথমিক রিপোর্টে তার বাম পায়ের গোড়ালি, পায়ের পাতার হাড়ে গুরুতর আঘাত রয়েছে। সেখানে রক্ত জমাট বেঁধেছে। আর ডান কাঁধ, ডান হাত ও গলায়ও চোট রয়েছে।

ডা. মণিময় আরও বলেন, ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করছেন। আগামী ২৪ ঘণ্টার জন্য তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিকেল টিমে মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, হৃদরোগ বিশেষজ্ঞরা রয়েছেন।

আঘাত গুরুতর হলে বেশ কয়েক দিন মমতাকে সুপার স্পেশালিটি হাসপাতালে থাকতে হবে বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে একাধিক মন্দির পরিদর্শন করছিলেন তিনি। সবশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ এসেছে।

ভিড়ের মধ্যে আকস্মিক ধাক্কা দেওয়ায় পড়ে যান মমতা। এতে কপালে ও মাথায় আঘাত লাগে তার। এছাড়া পায়েও প্রচণ্ড ব্যাথা পান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102