ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংক্রমণ বৃদ্ধির হার আশঙ্কাজনক, সতর্ক থাকার আহ্বান স্থাস্থ্যমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত
স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ আবারো আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জনসমাগম এড়ানো, মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও টিকা নিতে সারাদেশে প্রশাসনিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় জুন মাসের আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ১ কোটি নয় লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ মাসে ভারত থেকে যথারীতি টিকা আসবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সংক্রমণের হার ২.২-এ নেমে গেছিল। কিন্তু গতকালও প্রায় ৬-এর কাছে চলে গেছে। কাজেই এটা আশঙ্কাজনক। আমরা জেলা পর্যায়ে চিঠি দিয়েছি, যেখানে জনসমাগম বেশি হচ্ছে সে অনুষ্ঠানগুলোকে যেন সীমিত করে, এবং পারলে সে অনুষ্ঠানগুলো যাতে স্থগিত করে। নিশ্চিত করতে হবে যাতে মানুষ মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং টিকাটাও নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102