ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বাবা তোকে আমরা বাঁচাতে পারলাম না’: মাহফুজের মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

শেষ পর্যন্ত ছেলের শঙ্কাই সত্যি হলো। আড়াই দিন ‘জমে’ মানুষের টানাটানিতে শেষমেশ হার মানতে বাধ্য হলো ১২ বছরের কিশোর মাহফুজকে। নারায়ণগঞ্জের ফতুল্লায় সোমবার রাতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনের ঘটনায় ৮০ শতাংশ পুড়ে যায় এই বালকের ছোট শরীর। সেদিন রাত থেকেই তাকে রাখা হয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে যে দু-একবার সে তার মার সঙ্গে কথা বলতে পেরেছে প্রতিবারই সে মাকে বলেছে- ‘আমি হয়তো আর বাঁচব না মা’।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বার্ন ইনস্টিটিউটের করিডোরে নাম শোকের ছায়া। মাহফুজের মা ঢুকতে কেঁদে কেঁদে বলছিলেন ‘বাবা তোর কথাই সত্যি হলো, তোকে আমরা বাঁচাতে পারলাম না।’ এ সময় সেখানে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।

আর্থিক সংকটের কারণে মাহফুজের বাবা-মা তাদের একমাত্র সন্তানকে বোনের বাসায় পড়াশোনার পাশাপাশি গার্মেন্টস এ কাজ করতে পাঠিয়েছিলেন। সোমবার রাতে সেই বাসায় ঘুমানোর আগে কয়েল ধরাতে গেলে চুলার সিলিন্ডারের গ্যাসের লিকেজের কারণে জমে থাকা গ্যাসে আগুন লেগে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ।

গৃহকর্তা মিশাল তার স্ত্রী মিতা এবং দেড় বছরের শিশু মিনহাজসহ মোট ৭ জন দগ্ধ হয়। একই ঘটনায় দগ্ধ হয় ওই বাসায় থাকা মাহফুজ (১২), সাব্বিরও (১৪)।

বুধবার বাসার গৃহকর্তা মিশাল মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মারা গেলেন ২ জন। বাকি ৪ জনেরও অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই ভর্তি আছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময়নিউজকে জানান, দগ্ধদের বাঁচানোর জন্য সব রকমের চেষ্টাই করছেন তারা। কিন্তু বেশির ভাগেরই শ্বাসনালি পুড়ে যাওয়ায় কেউই শঙ্কামুক্ত নন একই পরিবারের এই সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102