ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলগাজীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফেনীর ফুলগাজীতে প্রেমের অভিনয় ও বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে (১৬) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম মো. আরিফ (২৭)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের আবুল বাশারের ছেলে এবং পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

তার বিরুদ্ধে গত ৯ মার্চ রাতে ওই কিশোরী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা যাওয়ার সময় অটোরিকশা চালক মো. আরিফ গত বেশ কিছুদিন থেকে তার সঙ্গে প্রেমের অভিনয় করে আসছিল। গত ২ মার্চ ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে তুলে নিয়ে যায়। স্থানীয় মুন্সিরহাট বাজারের পাশে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই স্কুলছাত্রীকে নিয়ে সাত দিন আটকে রেখে ধর্ষণ করে। খবর পেয়ে ওই ছাত্রীর বাবা সেখান থেকে মেয়েকে উদ্ধার ও থানায় মামলা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, বুধবার ওই যুবক মো. আরিফকে ফেনীর আদালতে পাঠানোর পর ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা ও ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সামশাদ জাহান খানের আদালতে ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা শেষে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102