ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোবিন্দগঞ্জে ট্রলির হেলপারের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর এলাকায় আজ বৃহস্পতিবার বিকালে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি থেকে ছিটকে পড়ে হেলপার রাব্বি মিয়ার (১৪) মৃত্যু হয়েছে। রাব্বি মিয়া উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হামিদপুর চিত্তিপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানেশ্বর বাজার থেকে নয়ারহাট অভিমুখে চালক শাহিন দ্রুতগতিতে ট্রলি চালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছার পর হঠাৎ একটি গর্ত দেখতে পেয়ে ব্রেক করেন। এতে ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাব্বি মারা যান এবং চালক শাহিন গুরুতর আহত হন। শাহিনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাব্বির লাশ উদ্ধারসহ ট্রলিটি আটক করা হয়। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102