ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু–কন্যা শেখ হাসিনা, যিনি ক্ষমতাসীন দলটিরও শীর্ষ ব্যক্তি। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এক বছর কেটে গেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ)‘কমিউনিটি ভিশন সেন্টার’এর উদ্বোধনী অনুষ্ঠোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বলেন টানা ক্ষমতায় থাকার ফলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আর চিকিৎসা সেবার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় না। ঘরে বসেই টেলিমেডিসিনের সেবা পাচ্ছেন। চক্ষু চিকিৎসাসেবা ব্যবস্থাও যাতে জনগণ ঘরে বসে পেতে পারেন তার জন্য সরকার কাজ করছে।

শেখ হাসিনা বলেন, যারা এ দেশের স্বাধীনতা চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এটা আশা করা যায় না। আজকে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ জন্য যে তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। যারা স্বাধীনতাই চায়নি। তারা ক্ষমতায় ছিল বলেই ১৫ আগস্টের পর দেশ এগোয়নি।

তিনি আরো বলেন, করোনা থেকে সুরক্ষা পেতে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। টিকা নেয়ার সময় অবশ্যই নিবন্ধন করতে হবে। এ ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102