ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণী, মামলা নেয়নি পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

প্রায় চৌদ্দ বছর আগে মারা গেছেন মা। বাবাও অন্যত্র সংসার করছেন। পাঁচ ভাই-বোন সকলে বিবাহিত। কেবল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণী বোন কোনোরকম দিন কাটাচ্ছে ভাইয়ের বাসায়। পরিবারের সদস্যদের দাবি ধর্ষণের শিকার হয়ে গত ২ মাস যাবত অন্তঃসত্ত্বা এই বুদ্ধি প্রতিবন্ধী তরুণী।

সোমবার (৮ মার্চ) এ ঘটনায় তরুণীর ভাই বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ জানালেও কোনও ফল আসেনি। এছাড়াও পুলিশ মামলা নেয়নি।

ভুক্তভোগী তরুণীর ভাইয়ের অভিযোগ, ঘটনার চারদিন পার হলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার সকল তথ্য-প্রমাণ থাকার পরও অভিযুক্তকে ডেকে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ উল্টো বলছে বোনের মেডিকেল টেস্ট নিয়ে আসো। এখনো আসামি পাওয়া যাচ্ছে না। ধর্ষণের ফলে প্রতিবন্ধী তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলেও জানান তিনি।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটুয়ারি মামলাটি নথিভুক্ত না হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। উপ-পরিদর্শক (এসআই) শামিম সারোয়ারকে ঘটনার তদন্তভার দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102