ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীকে ধর্ষণ করল গৃহশিক্ষক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার গৃহশিক্ষকসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) দিনগত রাত দেড়টায় বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী (৩০) ও একই গ্রামের আব্দুল মৃত আজিদের ছেলে সোহেল মিয়া (৩০)। অভিযুক্ত সোহেল বৃন্দাবন সরকারি কলেজে বিএ অধ্যয়নরত। তিনি সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে গিয়ে পড়াতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ মার্চ) রাতে সোহেল মেয়েটির মোবাইল ফোনে কল দিয়ে বাড়ি থেকে বের হতে বলেন। এরপর বাড়ির সামনের একটি স্থানে গেলে প্রথমে গৃহশিক্ষক সোহেল তাকে ধর্ষণ করেন ও পরে আইয়ুব আলী তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন মেয়েটি চিৎকার দিলে তারা পালিয়ে যান।

এ ঘটনার বিষয়ে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে রাত দেড়টায় দু’জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102