ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর কাছে ফেরার সহযোগিতা চেয়ে, গণধর্ষণের শিকার গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় তালাক দেয়া স্বামীর কাছে ফিরে যেতে সহায়তা চেয়ে একাধিক ব্যক্তির কাছে গিয়ে গণধর্ষণের স্বীকার হয়েছেন এক নারী। এ ঘটনায় খলিলুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) সকালে মুক্তাগাছা থানায় ৩ জনের নাম উল্লেখ করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী। মামলার পর খলিলুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত খলিলুর রহমান উপজেলার পাহাড় পাবইজান গ্রামের বাসিন্দা। তিনি পল্লী চিকিৎসক বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, স্বামীর সাথে পারিবারিক দ্বন্দ্বের কারণে দু’বছর আগে ভুক্তভোগী নারীর বিচ্ছেদ হয়। তার ৭ বছরের সন্তান বাবার কাছে থাকায় প্রায়ই স্বামীর বাড়িতে যেতেন। এরই মাঝে ওই নারীর পরিচয় হয় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সাথে। ওই নারী স্বামীর কাছে ফিরে যেতে সাইফুলের কাছে সহায়তা চায়। কিন্তু সাইফুল তাকে বিয়ে করবে বলে একাধিকবার ধর্ষণ করে।

পরে সাইফুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার বিচার চাইতে ওই নারী হাজির হন মুক্তাগাছার শহরের হৃদয় মোড়ের এক মানবাধিকার কর্মীর কাছে।

সেখানে গিয়ে পরিচয় হয় খলিলুর রহমান নামে এক পল্লী চিকিৎসকের সাথে। পরে খলিল তাকে সহায়তায় আশ্বাস দিয়ে ওই নারীকে গত (৮মার্চ) সোমবার রাতে বিরুলিয়া গ্রামের কাদেরের বাড়িতে নিয়ে যায়। সেখানে কাদের, খলিলুর ও তাদের আরও ৫ সহযোগী মিলে গ্রামের ফসলি মাঠের একটি আমগাছের নিচে ওই নারীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। সাইফুলসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102