ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমেরিকাতে লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেলেন সৈয়দ এনায়েত আলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

সৈয়দ এনায়েত আলী প্রথম অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশের সন্তান সৈয়দ এনায়েত আলী বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভি ওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিন এশিয়ান গেমসের রানার্সআপ বক্সার , ১৯৮৮ সালের বডিবিলডিংয়ে হেভি ওয়েট মিস্টার বাংলাদেশ ১৯৮৯ সালে আমেরিকা চলে আসেন।

তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং তিনি প্রথম ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান এবং আজ ৯ মার্চ ২০২১ সালে তিনিই প্রথম অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান।।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারী সার্ভিস, প্রায় ১০০ জন বাঙ্গালী ভলান্টারী সার্ভিস করছেন কমুনিটিকে সাহায্য করার জন্য। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দশ্যে এই সকল বাঙালিরা কাজ করে যাচ্ছেন।

তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করে চলেছেন নিরন্তর। কমিউনিটিকে এবং পুলিশ ডিপার্টমেন্টে সাহায্য করার জন্য তারা ব্যক্তিগত উদ্যোগে এখানে যোগদান করে এবং পুলিশ ও কমিউনিটিকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে এনায়েত আলী বর্তমানে কুইনস নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসেন্টে কর্মরত রয়েছেন। এছারাও তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী কুইনস নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসেন্টের এক্সেকিউটিভ অফিসার এক্সউজিটিভে কর্মরত রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102