ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহামারিতে ১ কোটি ২০ লাখ নারী জন্মনিরোধক সামগ্রী থেকে বঞ্চিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের প্রায় ১ কোটি ২০ লাখ নারী জন্মনিরোধক সামগ্রীর প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়েছে। জাতিসংঘের যৌনতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সংস্থার (ইউএনএফপিএ) প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। সংস্থাটি আরও জানায়, এই সংকটের ফলে সবচেয়ে দরিদ্র ও দুর্বল নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপির।

১১৫টি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের ওপর জরিপ চালিয়ে ইউএনএফপিএ দেখতে পায়, তিন মাস পরিবার পরিকল্পনা সেবা বিঘ্নিত হওয়ার কারণে ১৪ লাখ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা ঘটেছে।সংস্থাটির নির্বাহী পরিচালক নাটালিয়া ক্যানেম বলেন, ‘কোভিড নারী ও কিশোরীদের ব্যাপক সর্বনাশ করেছে। কিন্তু সবচেয়ে দরিদ্র ও দুর্বলরাই এর ফলে সবচেয়ে গুরুতর পরিণতি প্রত্যক্ষ করছে।’

তিনি বলেন, প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ‘ধনী দেশগুলোতে কম সংখ্যক শিশু জন্মাচ্ছে, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে বেশি সংখ্যক শিশু জন্মাচ্ছে। জন্মনিরোধক সংক্রান্ত সেবার ঘাটতির কারণেই এটা হচ্ছে।’ইউএনএফপিএ জানায়, সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, এপ্রিল ও মে মাসে পরিবার পরিকল্পনা সেবায় ঘাটতি তৈরি হতে থাকে, কিন্তু এরপর অনেক দেশ এই ঘাটতি কাটিয়ে উঠতে সক্ষম হয়।

এই জরিপে মুদি দোকান ও ফার্মাসিগুলোর জন্য নামহীন গুগল মোবিলিটি ডেটা ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রাপ্যতা সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
গবেষণায় দেখা যায়, ১ কোটি ২০ লাখের মতো নারী মহামারির কারণে পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়, ৭০ দেশে পরিচালিত জরিপে দেখা যায়, এর মধ্যে ৪১ শতাংশ দেশে পরিবার পরিকল্পনা সেবা বিঘ্নিত হয়েছে, ৫৬ শতাংশ জানায় তারা সেবা দিতে পেরেছে।ক্যানেম বলেন, ‘এগুলো হচ্ছে এমন প্রয়োজনীয়তা যাকে অগ্রাধিকার দিতে হবে, এটি শুধু পেয়ে ভালো লাগছে এমন নয়। এটি মানবিক মর্যাদার মৌলিক অংশ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102