ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

কিশোরগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি জাকির (৩২)-কে নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। জাকির কাচারীপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার কাচারীপাড়া এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরী গত ১ মার্চ রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পিছনে গেলে তিন যুবক তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি জঙ্গলে নিয়ে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। ঘটনার পরই র‌্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে জাকিরকে গ্রেফতার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির ভিকটিমকে উঠিয়ে নিয়ে প্রথমে নিজে ধর্ষণ করে এবং পরে তার ঘনিষ্ট বন্ধুদেরকে দিয়ে ধর্ষণ করায় বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে গ্রেফতার হওয়া জাকির। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102