ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে বিল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত
হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে বিলের পাড়ে গর্তে লুকিয়ে রাখা এক তরুণীর বস্তাবন্দি মরদেহ টেনে বের করে এনেছে কুকুর। খবর পেয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পুলিশ ওই তরুণীর মরদেহ শনাক্ত করতে পারেনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন খুরধর বিলের পাড় দিয়ে যাওয়ার সময় দেখতে পান একটি কুকুরের দল গর্তের ভেতর থেকে একটি বস্তা টেনে বের করছে। পরে কাছে গিয়ে দেখেন বস্তার মধ্যে একটি মরদেহ রয়েছে। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, এখনও লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার হওয়া তরুণীর লাশের দুটি স্তন কাটা ছিল। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর বস্তাবন্দি করে বিলের পাড়ে গর্ত করে পুঁতে রাখে। এ ঘটনায় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102