ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভয়নগরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন কয়লা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫জন। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ও নিহতদের সবাই ইজিবাইকের যাত্রী। তারা অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরে কয়লা শ্রমিক হিসেবে কাজ করতেন।

অভয়নগর হাইওয়ে থানার ওসি মাহমুদ আলম জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহন বাস যশোরের দিকে যাচ্ছিলো। পথে অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় খুলনামুখী একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে অভয়নগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকের চালকসহ ৭ জনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, সাতজনের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি ৫ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য বলা হয়েছে। বাকি একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102