ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে স্ত্রীর মামলায় পুলিশ সদস্য কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

টাঙ্গাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ সদস্য মো. জাফর ইকবালকে কারাগারে প্রেরণ করেছে আদালত। জুডিশিয়াল মাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক নিরা সুলতানা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার (১২ মার্চ ) দুপুরে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আনুহলার ভাঙ্গাবাড়ী গ্রামের আব্দুস সামাদ সরকারের মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে একই এলাকার মকবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য মো. জাফর ইকবালের সঙ্গে ২০১৪ সালের ২ জানুয়ারি বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধরের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযুক্ত পুলিশ সদস্য মাদক সেবন করেন বলেও মামলায় উল্লেখ করেছেন তার স্ত্রী। জাফর ইকবাল ময়মনসিংহ পুলিশ লাইন্সের নায়েক পদে কর্মরত ছিলেন।

অভিযুক্ত পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোবাইল থেকে স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণ পোষণ না করার হুমকি দিতো। পরে ২০২০ সালের ২১ ডিসেম্বর মো. জাফর ইকবালের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে এ মামলা করেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) জাফর ইকবাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102