ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা না দেয়ায় স্ত্রীর কব্জি কাটলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে গয়না বেচে টাকা না দেয়ায় ফাইমা বেগম নামে এক গৃহবধূর হাতের কব্জি কেটে দিয়েছেন তার স্বামী।
শুক্রবার দুপুরে উপজেলার পিয়াম গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফাইমা একই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি জেলার লাখাই উপজেলার গুণিপুর গ্রামে।

আহত ফাইমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে শামীমের সঙ্গে তার বোন ফাইমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার বোনকে টাকার জন্য চাপ দিতেন শামীম। একাধিকবার টাকাও দেয়া হয়েছে। এরপরও চাপ দিতেন। পরে এ নিয়ে সালিশও হয়েছে।

তিনি আরো জানান, সম্প্রতি ফাইমার কাছে থাকা কিছু স্বর্ণের গয়না বিক্রি করে টাকা দিতে বলেন শামীম। টাকা না দেয়ায় ফাইমাকে মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে স্ত্রীর হাতে কোপ দিয়ে কব্জি কেটে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

মাধবপুর থানার ওসি আব্দুল রাজ্জাক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102