ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বাসে আগুন লাগার ঘটনায় পুলিশের মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৭ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বাসে আগুন লেগে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বাসমালিক ও চালককে আসামি করে মামলা করেন দাউদকান্দি মডেল থানার এসআই মোস্তফা কামাল।

মামলায় অভিযোগ করা হয়, বাস মালিক ও চালকের অবহেলায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসে আগুন লেগে তিন যাত্রী নিহত ও ১৮ জন দগ্ধ হয়। মামলায় মতলব এক্সপ্রেস বাসের মালিক মিজানুর রহমানকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, চালককে অজ্ঞাত দেখানো হয়েছে। এছাড়া, এ ঘটনায় নিহতদের পরিবারের ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এছাড়া, চিকিৎসার জন্য আহতদের আর্থিক সহায়তা দেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চাঁদপুরের মতলবগামী বাসটি গৌরিপুরে ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে বাসটিতে আগুন ধরে যায়। এসময় আগুনে তিন যাত্রী নিহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস- ঘটনাস্থলে গিয়ে ১৮ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। দগ্ধ ৯ জনকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102