আগামী ২৭শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরার শ্যামনগরে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মানচিত্র
বিকালে উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তিনটি হেলিপ্যাড নির্মাণ, মন্দির সংস্কারসহ সকল কার্যক্রম অব্যহত আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। খুলনা বিভাগীর রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন সাফায়েত উপস্থিত ছিলেন।
আগামী ২৭শে মার্চ প্রধানমন্ত্রী মোদী যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন ও পূজা অর্চনায় অংশ নেবার কথা রয়েছে।