ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়া এসপি অফিসে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় রাজনীতিবিদ ও প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকদের ৫ সংগঠন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া প্রেস ক্লাব, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এসময় পুলিশ সুপার সহ তার সাথে থাকা কর্মকর্তারা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করে দ্রুত সভা কক্ষ ত্যাগ করেন।

এ ঘটনায় সাংবাদিক নেতারা জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি। এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রতিবাদে শুক্রবার কুষ্টিয়া প্রেস ক্লাবে জরুরি সভায় সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিক নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102