ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে অনশন, পরে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ধর্ষণ মামলা দায়েরের পর অনশন ভাঙল রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে দুইদিন ধরে অনশনে থাকা এক কলেজছাত্রী।

শুক্রবার (১২ মার্চ) ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) মধ্যরাতে ওই কলেজছাত্রীর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

গেল বুধবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে উপজেলার গৌড়াঙ্গপুর এলাকার সাজদার রহমানের ছেলে সেনা সদস্য আবদুল্লাহর বাড়ির গেটে বিয়ের দাবিতে অবস্থান করে ওই কলেজছাত্রী। বিয়ে না করা পর্যন্ত তিনি এই বাড়ি থেকে যাবে না এবং প্রয়োজনে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

কলেজছাত্রীর দাবি, আবদুল্লাহর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। আবদুল্লাহ ও তার পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের কথাও দেওয়া হয়। কিন্তু এরপর থেকে আর কোনো সাড়া না দিয়ে গা ঢাকা দেয় আবদুল্লাহ। পরে বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই কলেজছাত্রীর বাবার অভিযোগ সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102