ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় অদ্ভুত কাণ্ড, গাছের ডালে ডালে ঝুলছে সাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের একটি গাছের ডালে ডালে সাপ ঝুলছে। এ নিয়ে মানুষের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। গাছের ডালে সাপ ঝুলিয়ে থাকার দৃশ্য দেখতে এলাকাবাসী ভিড় করছেন। সাপগুলো অনেকটা কালো ও লালচে বর্ণের।

গাছটির মালিক নূর ইসলাম কয়েকদিন আগে গাছটিতে সাপ দেখতে পেলে সাপগুলোকে আঘাত করেন। পরের দিন তার ৮০ হাজার টাকা মূল্যের গরু ও একটি মুরগি মারা যায়। একই গ্রামের আরেকটি ছেলে সাপগুলোকে ঢিল ছুড়লে কিছুক্ষণ পর সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরপর থেকে সাপগুলোকে আর কেউ আঘাত করেনি বলে জানান নূর ইসলাম।

নুর ইসলাম আরও বলেন, দিনের বেলায় গাছে ডালে কয়েকটি সাপ ঝুলে। সন্ধ্যার পর থেকে গাছটিতে আস্তে আস্তে সাপের সংখ্যা বাড়তে থাকে। রাত যতই গভীর হয় সাপের সংখ্যা ততই বাড়তে থাকে। কালো ও লালচে বর্ণের সাপগুলো কী জাতের তা কেউ বলতে পারছেন না।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি গাছে শুক্রবার দুপুরে কয়েকটি সাপ দেখতে পাই। রাতের বেলায় সাপের সংখ্যা বৃদ্ধি পায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দিনের বেলায় কয়েকটি সাপ দেখা যায়। রাতে গাছের ডালে সাপের সংখ্যা বাড়তে থাকে। এসব সাপকে যারাই আঘাত করেছেন তাদের কোন না কোন ক্ষতি হয়েছে। তাই আর কেউ সাপগুলোকে আঘাত করছেন না।

দেবহাটা উপজেলার মীর খায়রুল ইসলাম বিলেন, চারদিকে খবর ছড়িয়ে পড়েছে অগণিত সাপ গাছে। রাত ৯টায় দেখতে এসে আমি তিনটি সাপ দেখতে পেয়েছি। গাছটির কোথাও আর সাপ দেখতে পাইনি। দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা অন্যের কাছ থেকে গাছের ডালে সাপ ঝুলে থাকার বিষয়টি শুনতে পেরেছেন। তবে তিনি সাপকে নিজ চোখে দেখেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102