ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক ভিপি নুরের নেতৃত্বে ঢাকায় মোদি বিরোধী বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত
ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার (১২ মার্চ) বিকেলে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন, শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, আজিমপুর, নীলক্ষেত হয়ে শাহবাগে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, ‘আপনারা ভারতের লেজুড়বৃত্তি করতে গিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ-অকার্যকর রাষ্ট্রে পরিণত করছেন। দেশের প্রশাসন থেকে রাজনীতি আজকে সব জায়গায় ভারত বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা দরকার হলে জীবন দিবে তবুও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত হতে দিবে না।’

নুর আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সু-সম্পর্ক দরকার। সে সম্পর্ক হবে জনগণের চাহিদার ভিত্তিতে, জনগণের ন্যায্যতার বিরুদ্ধে। সীমান্তে যারা প্রতিনিয়ত আমাদের নিরীহ ভাই-বোনদের রক্ত ঝরাচ্ছে, যারা ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে, দক্ষিণ এশিয়ায় উগ্র হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষক সেই নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মানুষ স্বাগত জানাবে না।’

‘মোদিকে ঢাকায় আনলে তার পরিণাম ভালো হবে না’ উল্লেখ করে নুর বলেন, ‘বাংলাদেশের জনমতকে উপেক্ষা করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী মোদিকে যদি বাংলাদেশে আনা হয় তার পরিণাম ভালো হবে না। আজকে এটা আমাদের ট্রায়াল ছিল, যদি সরকার বুঝে তাহলে তাদের ভাগ্য ভালো হবে। আর যদি ছাত্র-যুবকদের গর্জনকে উপেক্ষা করেও মোদিকে ঢাকায় আনতে চায়, বাংলাদেশের ছাত্র যুবকরাও রক্ত দিয়ে ঠেকানোর জন্য প্রস্তুত রয়েছে।’

বিক্ষোভ মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আতাউল্লাহ, সদস্য সচিব ফরিদুল হক, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, ফারুক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আখতার হোসেন।

সূত্র; ঢাকা পোস্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102