ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়ক দুর্ঘটনায় চলে গেলেন সংগীতাঙ্গনের দুই পরিচিত মিউজিশিয়ান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ (৪১) এবং প্যাড বাদক পার্থ গুহ (৫০)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কনটেইনারবাহী লরি ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। নিহত দুজন মিউজিশিয়ান ছিলেন।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

একই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। এ ছয়জনের মধ্যে লুৎফর ও বিউটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.ইছহাক জানান, চালকসহ ৮ জন নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাস কক্সবাজার যাচ্ছিল। আর লরি ছিল ঢাকামুখী।মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় বিশ্বরোডের মুখে ইউটার্নে লরিটি মহাসড়কের ঢাকামুখী অংশ অতিক্রম করে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। এ সময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা মিলে মাইক্রোবাসের চালকসহ আট যাত্রীকে স্থানীয় মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে পার্থ প্রতীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত তিনজনের মধ্যে হানিফ আহমেদকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিউটি ও লুৎফর হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মীরসরাই স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, লরির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। লরি এবং মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

লরিটি পুলিশ আটক করেছে। তবে লরির চালক কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এসআই ইছহাক।

চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের বলেন, ঢাকা থেকে কক্সবাজারে একটি প্রোগ্রামে অংশ নেয়ার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এদের মধ্যে পার্থ অক্টোপ্যাড বাজাতেন। হানিফ অক্টোপ্যাড-ড্রাম বাজাতেন। আহত হয়েছেন সংগীতশিল্পী বিউটিও।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102