ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট উইন্ডিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জিততে হতো শ্রীলঙ্কাকে। কিন্তু চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে লঙ্কানদের।

এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে ৫ উইকেটে।

অ্যান্টিগায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭৩ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাবে ২ বল বাকি থাকতে এভিন লুইসের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৭৪ রান করে জয় তুলে নেয় স্বাগতিক উইন্ডিজ।
ওপেনিং জুটিতেই ১৯২ রান করে ফেলে ক্যারিবিয়ানরা। লক্ষণ সান্দাকানের বলে আউট হওয়ার আগে ১২১ বলে ৮ চার ও ৪ ছয়ে ১০৩ রান করেন ওপেনার লুইস। আরেক ওপেনার শাই হোপ ১০৮ বলে ৬ চারে করেন ৮৪ রান। তাদের বিদায়ের পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে লঙ্কানরা।

সেই যাত্রায় সফলও হতে চলেছিল তারা। নুয়ান প্রদীপ ও থিসারা পেসেরা দ্রুত তুলে নেন দু’টি করে উইকেট। ড্যারেন ব্রাভো (১০), অধিনায়ক কাইরন পোলার্ড (১৫) ও ফাবিয়ান অ্যালেন (১৫) বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। উইন্ডিজ জয় পায় শেষ ওভারে গিয়ে। দুই অপরাজিত ব্যাটসম্যান নিকোলাস পুরান (৩৫) ও জেসন হোল্ডারের (২) ব্যাটে ভর করে।

তার আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক দিমুথ করুনারত্নেকে (১) হারালেও ওপেনার দানুষ্কা গুণাথিলাকার ৯৬ বলে ৯৬, দিনেশ চান্দিমালের ধীরস্থির ৭১ এবং শেষদিকে ঝড় তোলা হাসারাঙ্গা ডি সিলভার ৪৭ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেসন মোহাম্মদ। ২ উইকেট পেয়েছেন আলঝেরি জোসেফ। ম্যাচ সেরা হয়েছেন লুইস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102