ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই চালকের মারামারিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়িকে সাইড না দেয়ায় এক ট্রাক চালককে মারধরের ঘটনায় এবং সাংসদের গাড়ি চালকের বিচারের দাবিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহণ শ্রমিকরা।
শনিবার (১৩ মার্চ) সকাল থেকে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তার দু’পাশে বাস-ট্রাক সহ শত শত যানবাহন আটকে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, শুক্রবার (১২ মার্চ) বিকালে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ির সাইড দেয়া নিয়ে গাড়ি চালক ও এক ট্রাক চালকের মধ্যে বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে ভোর রাত থেকে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেয়। রাস্তার দু’পাশে বিভিন্ন যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ওসি আরো জানান, পরিবহণ শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই একটা সুরাহা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102