ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত
facebook

গাজীপুরের রাজেন্দ্রপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাবুল হোসেন খান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) সকালে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (১২ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে বাবুল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তিনি সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে বাবুল।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মনির হোসেন সুমন নামে এক যুবক বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102