ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৫ বিক্ষোভকারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার দুপুরে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

দেশটির দ্বিতীয় বৃহৎ শহর মান্দালায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে দুজন, কেন্দ্রীয় শহর পিয়ায় একজন ও বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে দুজন নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে এ পর্যন্ত ৭০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত ২৬৪ জন মিয়ানমারের নাগরিক পালিয়ে ভারতে চলে গেছেন। তাদের মধ্যে ১৯৪ জন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার।

মিয়ানমারে গত ১লা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। প্রতিবাদে দুই দিন পর থেকে নাগরিক অসহযোগ আন্দোলন শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102