ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমি দখল নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জমির দখল নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহ মুল্লুক (৪৫) নুরনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত নুরনগর গ্রামের তোফাজ্জুল, শামসুল ইসলাম, সফর আলী, সিরাজুল ইসলাম, লুৎফুর রহমান, ইউসুফ মিয়া, আব্দুল বারিক, আবুবক্কর সিদ্দিক কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরনগর গ্রাম সংলগ্ন পিয়াইন নদীর উত্তর পাড়ে সরকারি খাস খতিয়ানের এক একর জমি ও কোন্দাকাটি নামক গোপাট নিয়ে গ্রামের ফিরোজ মিয়া ও শামসুল ইসলামের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও ডজনখানেক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার শামসুল ইসলামের পক্ষের বৃদ্ধ সুরুজ আলী ও তার স্ত্রী-পুত্রকে মারধর করে ফিরোজ মিয়ার লোকজন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ (শনিবার) দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শামসুল ইসলামের পক্ষের শাহ মুল্লুক (৪৫) দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, পিয়াইন নদী সংলগ্ন খাস জমি ফিরোজ মিয়া গং হতদরিদ্রদের নিকট থেকে টাকা নিয়ে দখল দেওয়ার চেষ্টা করলে বাধা হয়ে উঠেন শামসুল ইসলাম ও তার লোকজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত শাহ মুল্লুকের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

ঘটনাস্থলে অবস্থানরত এসআই আজিজ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নুর নগর গ্রামের জমশেদ মিয়া, নাঈম মিয়া, মুনসুর আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102