ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালুকায় বেহাল রাস্তা সংস্কার না করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় মানববন্ধন, বিক্ষোভ শেষে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়। উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এবং সিডস্টোর বাজার এলাকায় ঘন্টাব্যাপী মহাসড়কে বিক্ষুব্ধ হাজার হাজার জনতা রাস্তায় দাঁড়িয়ে এবং শুয়ে পড়ে মহাসড়ক অবরোধ করেন।

এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ভালুকার শিল্পাঞ্চল হবিরবাড়ী ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট দীর্ঘ এক যুগ ধরে বেহাল থাকার পরও সংস্কার করছে না এলজিইডি। সড়কগুলো দ্রুত সংস্কার করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ ইসলাম বলেন, স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন অবরোধ করেন। তবে যাত্রী সাধারনের কাথা চিন্তা করে বিকেলে সাড়ে পাঁচটার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102