ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হুইলচেয়ারে নির্বাচনী প্রচারণায় নামছেন মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

হুইলচেয়ারে করে রোববার (১৪ মার্চ) থেকেই বিধানসভা নির্বাচনের প্রচারণায় নামছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রচারণা চালাবেন দূর্গাপুরে। এই সফর শেষেই আগামী ১৭ মার্চ দলের ইশতেহার প্রকাশ করবেন মমতা।

শুক্রবার (১২ মার্চ) আহত হওয়ার ৪৮ ঘণ্টা পর হাসপাতাল ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী মমতার পায়ে চোট পাওয়া নিয়ে নির্বাচন কমিশনে দ্বিতীয় দফা রিপোর্ট জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এর আগে বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদেনীপুরের নন্দীগ্রামে নির্বাচনী জনসংযোগ করার সময় পায়ে চোট পাওয়ার ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গের রাজনীতি নয়, ভারতের জাতীয় রাজনীতিও সরগরম হয়ে উঠেছে। মমতার ওপর হামলা নাকি নিছক দুর্ঘটনা সেটি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন তেজস্বী যাদব, স্টেলিন থেকে অরবিন্দ কেজরিওয়ালারা।

বিজেপি শুরু থেকেই বিষয়টি নিয়ে রাজনীতি না করার ঘোষণা দিলেও, দলটির নেতারা প্রথম দিকে মমতার হামলার অভিযোগকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। তবে এই তীব্র বির্তকের আগুনে অবশেষে জল ঢেলে দিল মমতার প্রশাসন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়া তদন্ত কমিটি জানাল, এটা একটা দুর্ঘটনা।

এদিকে আগামী ১৮, ২০ ও ২৪ মার্চ যথাক্রমে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, খড়গপুর আর কাঁথিতে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাগুলোতে বেশ কয়েকজন তৃণমূল সংসদ সদস্য, বিধায়ক ও নেতাকে বিজেপিতে যোগ দিতে দেখা যেতে পারে।

ভারতের যে কোনো নির্বাচনে ভোটের প্রচারে বৈচিত্র্য দেখা যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। কলকাতার দক্ষিণের আসন কসবাতে গতকাল শনিবার তৃণমূলের প্রার্থীকে দেখা যায় গরুর গাড়িতে করে প্রচারণা চালাতে। রোববার ঘোষণা হতে পারে নির্বাচনী ইশতেহার। সূত্র: এবিপি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102