ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বহনকারী গাড়িতে হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি মিনিবাসে হামলা চালিয়েছে একদল প্রতিবাদকারী।
দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়া অঞ্চলের চুবুত প্রদেশে দাবানলে ধ্বংস হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে গিয়ে শনিবার বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি। খবর বিবিসির।

দাবানলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় চুবুতে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোনা, রুপা ও ইউরেনিয়ামসমৃদ্ধ চুবুতে ফের বড় বড় প্রকল্পের অনুমোদন দেওয়ার সরকারি প্রস্তাবে ক্ষিপ্ত হয়েছিলেন প্রতিবাদকারীরা।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন প্রতিবাদকারীরা, তার মধ্যেই ফার্নান্দেজ বের হয়ে তার গাড়িতে গিয়ে উঠছেন।

জনতা এ সময় প্রেসিডেন্টের পিছু পিছু তার গাড়ির দিকে এগিয়ে যান। তাকে বহনকারী গাড়িতে লাথি-ঘুষি মারতে থাকেন এবং জানালায় পাথর ছোড়ে ও গাড়িটি আটকানোর চেষ্টা করেন।

জনতার ভিড়ের ভেতর থেকে বের হয়ে আসার পর গাড়িটির বেশ কয়েকটি জানালা ভাঙা ছিল বলে মনে হয়েছে।

সম্প্রতি আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে দাবানল শুরু হয়েছে। এতে অন্তত ২০০ বাড়ি পুড়ে ধ্বংস হয়েছে। লোকজন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

দাবানলের কারণে স্থানীয় কয়েকটি ছোট শহরে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে এবং অন্যান্য এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102