জামালপুরে পিতাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ আদেশ দেন।
এদিকে এক কিশোরীকে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১।
মামলার বিবরনীতে জানা যায়, ২০১৬ সালে ২৪শে ফেব্রুয়ারি জমি ভাগাভাগি নিয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ ইমান আলীকে তার দ্বিতীয় ছেলে পিটিয়ে মেরে ফেলেন।
অপরদিকে ২০১৫ সালে বকশীগঞ্জে উপজেলার উঠানো পাড়ায় এক কিশোরীকে ধর্ষণ করে উদয় নামে এক যুবক।