ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সামরিক শাসনবিরোধী আন্দোলনে আজও ৫ বিক্ষোভকারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ডাক রাজনীতিবিদদের, আন্দোলনে আজও পাঁচ বিক্ষোভকারী নিহত।

মিয়ানমারের বাগো ও পাকান্ত শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তারা। এর আগে, আত্মগোপনে থাকা বিরোধী রাজনীতিবিদরা দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

সর্বশেষ নির্বাচনে জয়ী এনএলডি নেতা মান উইন খাইং থান ফেইসবুক পোস্টে জনগণকে সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রথমবার প্রকাশ্যে দেয়া বার্তায় মান উইন বলেন, এটা জাতির জন্য সবচেয়ে অন্ধকার সময়। তবে, আলো আসতে বেশি সময় বাকি নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে চিরতরে সামরিক শাসনের অবসান ঘটাতে হবে। অতীতের সব ভেদাভেদ ভুলে এই সময়ে সবাইকে এক সাথে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আত্মগোপনে থাকা ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে একটি গ্রুপ গঠন করেছেন তিনি। যার ভারপ্রাপ্ত প্রধান তিনি। আন্তর্জাতিকভাবে দেশটির বৈধ সরকারের স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রুপটি। তবে সামরিক বাহিনী গ্রুপটিকে অবৈধ ঘোষণা করেছে। তাদেরকে সহযোগিতা করা ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে বলেও সতর্ক করেছে জান্তা সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102