ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় থ্রি হুইলার মাহেন্দ্র ও যাত্রীবাহী বাসের সংর্ঘষে মাহেন্দ্র যাত্রী দুই শিশু নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১০ টার দিকে বরিশাল-ঢাকা মহসড়কের কাশিপুরে এই দুর্ঘটনায় আরও ৩ শিশুসহ ৬ জন আহত হয়েছেন।

নিহত শিশুরা হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. জাফরের ছেলে মো. হামজা (১১) ও একই এলাকার আকতারুজ্জামান হাফিজের ছেলে আল নোমান (১৩)। ওই দুই শিশু বরিশাল নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল।

দুর্ঘটনায় আহত হয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আকতারুজ্জামান হাফিজ, তার বড় ছেলে আইমান (১৬), একই এলাকার আশরাফ আলীর ছেলে বাইজিদ (১২), বরিশাল নগরীর রূপাতলী এলাকার মো. রিপনের ছেলে মো. জিহাদুল (১২), মো. লতিফ ও জিয়াউর রহমান রুবেল।
বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, নিহত ও আহত শিশুরা নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। ওই মাদ্রাসার শিক্ষক আকতারুজ্জামান হাফিজ গত শনিবার তার দুই ছেলেসহ ৫ ছাত্রকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফের মাহফিলে যান। রাত সাড়ে ৯ টার দিকে মাহফিল থেকে বানারীপাড়া হয়ে তারা একটি থ্রি-হুইলারে (মাহেন্দ্র) বরিশাল নগরীতে ফিরছিলেন। থ্রি-হুইলারে অপর দুই জন যাত্রী ছিলো। পথিমথ্যে কাশিপুর মদিনা এলপিজি স্টেশন অতিক্রমকালে ওই থ্রি-হুইলারের সাথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় থ্রি-হুইলারের ৭ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক মাসুম রেজা জানান, থ্রি-হুইলারের আহত ৭ যাত্রীকে হাসপাতালে ভর্তির পর রাত পৌঁনে ১১ টার দিকে মাদ্রাসা ছাত্র হামজার মৃত্যু হয়। এর দেড়ঘন্টা পর রাত সোয়া ১২ টার দিকে আল-নোমান নামে আরেক ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন থ্রি-হুইলারের যাত্রী মো. লতিফের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102