নেত্রকোনায় ঘুম থেকে তুলে নিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। রোববার (১৪ মার্চ) ভোরে উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মুজাহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ। মুজাহিদুল ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে ঘুমিয়ে পড়ে শিশুটি। পরে রাত ৩টার দিকে অপর শিশুর কান্না শুনে তার মাসহ অন্যদের ঘুম ভেঙে যায়। এ সময় পরিবারের লোকজন বাড়ির আশপাশ ও বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করতে থাকে শিশুটিকে।
পরে ভোর চারটার দিকে মোহনগঞ্জ নেত্রকোনা রেল সড়কের অতিথপুর স্টেশন এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় অসুস্থ শিশুকে উদ্ধার করে স্বজনরা।
সকালে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে পুলিশের বারহাট্টা থানার (ওসি তদন্ত) এনামুল হক জানান, মুজাহিদুল নামে এক যুবককে আটক করেছি। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন আসামিকে আদালতে পাঠানো হবে।
আধুনিক সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার এস এম সেলিম জানান, সকালে ১০টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে সকল ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় মামলা হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।