ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মন্দিরে পানি খেতে ঢোকায় মুসলিম শিশুকে বেদম মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

মন্দিরে পানি খেতে ঢুকেছিল এক ভারতীয় মুসলিম শিশু। কিন্তু মুসলিম হয়ে মন্দিরে ঢোকায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সেই মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

তারপর ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হৈ চৈ। লোকজন ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়ে ভিডিওটি শেয়ার করে ও এ বিষয়ে পোস্ট দেয়। টুইটারে ছড়িয়ে পড়ে হ্যাশট্যাগ ‘সরি’।

২৫ সেকেন্ডের সে ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি শিশুর হাত ধরে হিন্দি ভাষায় তার নাম জানতে চাইছেন। জবাবে ছেলেটি জানায় তার নাম আসিফ। পিতার নাম জানতে চাওয়া হলে সে বলে হাবিব।

তারপর ওই ব্যক্তি জানতে চান, ‘মন্দিরে কি করছ?’ ছেলেটি জবাব দেয়, ‘মন্দিরে পানি খেতে এসেছি।’ এসময় তাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল।

এর পর পরই শিশুটিকে মারতে শুরু করে ওই ব্যক্তি। প্রথমে মাথায় ও পরে সারা শরীরে চড় মারতে থাকেন তিনি। এক পর্যায়ে শিশুটির হাত মুচড়ে তাকে মাটিতে ফেলে দিয়ে অনবরত লাথি ও কিল ঘুষি মারতে শুরু করেন।

ভিডিওটি কে বা কারা পোস্ট করেছেন সেটা জানা যায়নি। তবে মুহূর্তের মধ্যেই এটি অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে বিবিসির পক্ষ থেকে ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয়নি।

ভারতের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায়। গাজিয়াবাদের পুলিশ ছেলেটিকে মারধর করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। ভিডিওতে যা দেখা গেছে তার ভিত্তিতে একটি প্রাথমিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ভিডিওতে যে ব্যক্তি শিশুটিকে মারধর করছিলেন তিনি বিহারের বাসিন্দা। তাকে গ্রেফতার করার পর এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।

দ্য হিন্দু পত্রিকা লিখেছে ছেলেটির পিতা সাংবাদিকদের বলেছেন, বাড়িতে ফেরার পথে তার ছেলে পিপাসার্ত হয়ে পড়লে পানি খেতে ওই মন্দিরে গিয়েছিল। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর লোকজন টুইটারে হ্যাশটাগ ‘সরি’ লিখে শিশুটির কাছে দুঃখ প্রকাশ করতে শুরু করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102