ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গর্তে ফেলে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ তিন শিশুর বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

যশোরের মণিরামপুরে হাত, পা ও মুখ চেপে ধরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন শিশুর বিরুদ্ধে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার পলাশী পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটে। খেলার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশে একটি বাগানে শিশুটিকে ধর্ষণেরচেষ্টা করা হয়।

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর তিন শিশুকে নিয়ে তাদের বাবা-মা গা ঢাকা দিয়েছেন।

শিশুটির মা বলেন, শনিবার দুপুরে মেয়ে গোসল করে খেলতে যাচ্ছিল। তখন রাস্তা থেকে ওই তিন শিশু খেলার কথা বলে তাকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে একটি গর্তে ফেলে ওরা তিনজন হাত-পা ও মুখ চেপে ধরে মেয়ের সর্বনাশ করার চেষ্টা করে। ঘটনাটি আমার প্রতিবেশী দেখে ফেললে ওরা দৌড়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, বাগানে ছাগলকে খাওয়াতে গিয়ে কথা শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি বাচ্চাটা বারবার মাথা নাড়াচ্ছে। কিছু বলতে পারছে না। ওরা তিনজন শিশুটিকে চেপে ধরে রেখেছে। আমি কাছাকাছি গেলে ওরা পালিয়ে যায়।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, খবর পেয়ে বিকেলে আমি ঘটনাস্থলে গিয়েছি। বাচ্চা ও তার স্বজনদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির বাবার সাথে কথা হয়েছে। তিনি বাদী হয়ে মামলা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102