ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোলে এক ব্যক্তির কোমরে মিলল অর্ধকোটি টাকার সোনা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় অর্ধকোটি টাকা মূল্যের ৪টি সোনার বারসহ আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৪ মার্চ) বিকাল ৫টায় বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলকে ধাওয়া করে সোনার বারসহ তাকে আটক করে।
আটক সোনা পাচারকারী বেনাপোল পোর্টথানার ছোট আচড়া গ্রামের মহরম আলীর ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সেলিম রেজা জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি সোনা চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে প্রবেশকালে একটি মোটরসাইকেলকে ধাওয়া করে আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে ৪শ গ্রাম ওজনের ৪টি সোনার বার পাওয়া যায়।

আটককৃত সোনার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকার কাছাকাছি। আটকের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102