ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে কোরআনের আয়াত বাতিলে রিট, ওয়াসিম রিজভীকে গ্রেফতারের দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াত পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিমকোর্টে বৃহস্পতিবার রিট করছেন। এ ঘটনায় দেশটির মজলিস-এ-উলেমা-এ-হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহালি তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তারা নিন্দা জানান। খবর-টাইমস অব ইন্ডিয়ার।

উভয় শিয়া ও সুন্নি নেতা বিতর্কিত ওয়াসিম রিজভীর গ্রেফতার দাবি করেছেন।

মাওলানা কালবে জাওয়াদ এক বিবৃতিতে রিজভীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, রিজভী মুসলিম বিরোধী এজেন্টের সদস্য। তার ওয়াকফ বোর্ড নিয়েও সিবিআইয়ের তদন্তের দাবি জানান। এতে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

ভারত সরকারকে সতর্ক করে তিনি বলেন, যদি সরকার তাকে গ্রেফতার না করে, তাহলে এটা পরিস্কার যে সরকার দাঙ্গা চায়। রিজভী না শিয়া না মুসলিম।

শুক্রবারের জুমা নামাজের পর আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী বলেন, বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ের দিকে তাকিয়ে কোর্টের উচিত রিজভীর এই আবেদন বাতিল করা। তিনি বলেন, আল্লাহ এই পবিত্র গ্রন্থের হেফাজতকারী।

এদিকে এ শিয়া নেতার রিট নিয়ে বাংলাদেশে নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র কোরআন মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। মানবজাতির মুক্তির একমাত্র সংবিধান। কোরআন শরিফ আল্লাহতায়ালার কালাম। তিনি নিজেই কিয়ামত অবধি এ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। মুসলমানদের আকিদা বিশ্বাস, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোরআন শরিফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন শরিফে কোনো প্রকারের পরিবর্তন সাধন হওয়ার দাবিকারী মুসলমান থাকতে পারে না, সে নিঃসন্দেহে কাফের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102