ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার আয়ারল্যান্ডেও অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৯ বার পঠিত

নরওয়েতে ভ্যাকসিন প্রদানের পর রক্ত জমাট বাঁধার ঘটনার পর আয়ারল্যান্ডে স্থগিত করা হয়েছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রয়োগ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডনিলি জানিয়েছেন, জাতীয় ভ্যাকসিন উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে নরওয়ের কয়েকজন বয়স্ক ব্যাক্তিকে এই ভ্যাকসিন প্রদানের পর রক্ত জমাট বাঁধার অভিযোগ পাওয়া গেছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রাখবে আয়ারল্যান্ড এমনটাই জানিয়েছেন ডনিলি।

এখন পর্যন্ত আয়ারল্যান্ডে ১ লাখ ১০ হাজার জনকে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এটি দেশটিতে প্রদান করা করোনার মোট ভ্যাকসিনের ২০ শতাংশ। এর আগে দেশটির শীর্ষ মেডিক্যাল কর্মকর্তাও একইধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন। ড. রোনান গ্লিন বলেন, এখনো এটি নিশ্চিত নয় যে রক্ত জমাট বাঁধার সঙ্গে অক্সফোর্ডের ভ্যাকসিনের কোনো যোগাযোগ রয়েছে কিনা।

তারপরেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ভ্যাকসিন প্রদান সাময়িক বন্ধ রাখা হবে।

এদিকে অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এখন পর্যন্ত এই ভ্যাকসিন দেয়া ১ কোটি ৭০ লাখের বেশি মানুষের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এরকম দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102