ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

সিলেটের মোগলাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে- টাকিরমোড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেন। তাদের দুজনেরই বয়স সাড়ে ৪ থেকে ৫ বছরের মধ্যে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, রবিবার বেলা ১১টার দিকে তাজ উদ্দিন ও আলী হোসেনকে তাদের পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। পরে দুপুর ১২টার দিকে এক প্রতিবেশীর মাধ্যমে অভিভাবকরা জানতে পারেন পাশের শরাফত আলীর পুকুরে রুবেলের ছেলে তাজ উদ্দিনের লাশ ভাসছে। সবাই সেখানে ছুটে গিয়ে তাজের লাশ উদ্ধার করতে গেলে আলী হোসেনের লাশও পাওয়া যায়।
এ ব্যাপারে মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102